টাঙ্গাইলে সীসা কারখানায় অভিযান, পরিবেশের ছাড়পত্র না থাকায় জরিমানা
টাঙ্গাইলে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না থাকায় একটি শিল্প প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিসিক শিল্প নগরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


