সাংবাদিক রবিনের পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অনলাইন এডিটরস সোসাইটির তীব্র প্রতিবাদ
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর পাংশার গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে অনলাইন এডিটরস সোসাইটি।

