যুক্তরাজ্যে শরিয়াহ-ভিত্তিক সুদ-মুক্ত শিক্ষার্থী ঋণ চালুর উদ্যোগ: শুরু রাজনৈতিক বিতর্ক
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহ-সম্মত বা ইসলামী বিধান অনুযায়ী সুদ-মুক্ত শিক্ষার্থী ঋণ (Student Loans) চালুর প্রক্রিয়া নিয়ে দেশটিতে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।

