ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াডাঙ্গা ছাত্রদল নেতা সৌরভের মৃত্যু
বান্ধবীর সঙ্গে ঘুরতে এসে ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের নেতা সৌরভ হোসেন (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।



