জবির পাঁচ ইউনিটেই বাড়ল ভর্তির আবেদন ফি, সর্বনিম্ন ২০ শতাংশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিটেই আবেদন ফি বাড়ানো হয়েছে। গত শিক্ষাবর্ষের তুলনায় ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে ২০ শতাংশ এবং ‘ই’ ইউনিটে ২৫ শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে।
