সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হতে পারেন ওয়েঙ্গার
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ভাবছেন আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হবেন কি না, সে বিষয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন ৭৭ বছর বয়সী এই ফরাসি কিংবদন্তি।



