৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে
পদ্মা সেতু চালুর পর বরিশাল অঞ্চলে যানবাহন চলাচল প্রায় চার গুণ বৃদ্ধি পেলেও টেকসই, নিরাপদ ও নির্ভরযোগ্য সড়ক অবকাঠামো এখনো অনুপস্থিত। ফলে জনদুর্ভোগের পাশাপাশি এ অঞ্চলের অর্থনীতির প্রাণস্পন্দন বরিশাল-ভাঙা জাতীয় মহাসড়কে দুর্ঘটনায় জানমালের ক্ষতি এখন নিত্যসঙ্গী।


