ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৫ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


