ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন কাকতাড়ুয়ার আব্দুল্লাহ আল ইমরান
শিক্ষার্থীদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে হয়রানি কিংবা ‘এক্সপোজ’ পোস্টের মাধ্যমে হেনস্তার ঘটনা থেকে কাকতাড়ুয়ার কাজের শুরু। সংগঠনটির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল ইমরান চেয়েছিলেন, মজা হিসেবে দেখা অনলাইন আচরণ অন্যের জীবনে কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে শিক্ষার্থীরা জানুক।



