গৌরনদীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
জমি লিখে দেওয়ার প্রলোভন ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী প্রতিবেশী সেন্টু ভূঁইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বরিশালের গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।



