ব্যালন ডি’অর জিতেও ফিফপ্রো একাদশে নেই কেইন
ব্যালন ডি’অর জয়ের পরও ফিফপ্রো বিশ্ব একাদশে জায়গা হয়নি হ্যারি কেইনের। ২০২৬ সালের সেরা একাদশ নির্বাচনে পেশাদার ফুটবলারদের ভোটে বাদ পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ২০০৫ সালে এই পুরস্কার চালুর পর প্রথমবার ব্যালন ডি’অরজয়ী কোনো ফুটবলার বিশ্ব একাদশে জায়গা পেলেন না।



