পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপের অর্থনীতিতে ধস কিন্তু রাশিয়ার ক্ষতিই হয়নি: লাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেছেন, মস্কোর বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্ষতি হয়েছে ট্রিলিয়ন ডলার। বিপরীতে রাশিয়ার কোনো উল্লেখযোগ্য ক্ষতিই হয়নি, বরং তারা বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশের বাজারে নিজেদের ব্যবসা সফলভাবে বিস্তৃত করেছে।


