ডব্লিউটিএ ফাইনালসে সাবালেঙ্কার জয়, উড়ন্ত শুরু আন্দ্রেভারও
মৌসুমের শেষ প্রতিযোগিতা ডব্লিউটিএ ফাইনালসে জয় দিয়ে যাত্রা শুরু করেছেন আরিনা সাবালেঙ্কা। ইন্ডিয়ান ওয়েলসে গ্রুপ-২-এর প্রথম ম্যাচে ক্যারোলিনা মুচোভাকে ৭-৬ (৭-২), ৭-৫ গেমে হারিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় এই বেলারুশিয়ান টেনিস তারকা।



