রেকর্ড গতিতে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার
এ বছরের প্রথম ১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত (Trade Surplus) ১ ট্রিলিয়ন বা ১ লক্ষ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত বছরের রেকর্ড ভেঙে এই নতুন মাইলফলক অর্জিত হয়েছে বলে দেশটির সরকার মঙ্গলবার জানিয়েছে।


