ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, এবার বিকল্প পথে নিয়ন্ত্রণের উদ্যোগ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা অনিয়ন্ত্রিত গ্যাসের আগুন দীর্ঘ ১৫ দিনেও নিয়ন্ত্রণে আসেনি। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকল্প পদ্ধতিতে গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

