আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন স্থানে গুপ্ত হামলা ও অরাজকতা সৃষ্টির চেষ্টাসহ সমসাময়িক নানা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা এসব বিষয়ে আলোচনা করেন।


