লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে একজন গ্রেপ্তার, দেশীয় সরঞ্জাম ও পিকআপ জব্দ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি নীল রঙের ছোট পিকআপ ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

