খাজার নতুন তথ্যেও স্যান্ডপেপার-কাণ্ডের তদন্ত খুলছে না অস্ট্রেলিয়া
২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় নতুন করে তদন্ত শুরুর কোনো ‘জোরালো কারণ’ দেখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, পুরোনো তদন্তের ফলাফল নিয়ে নতুন করে পর্যালোচনায় যাওয়ার কোনো লাভ দেখছে না বোর্ড।


