ইরানের ওপর চাপ বাড়াতে ‘আয়রন গেট’ চালুর ঘোষণা ট্রাম্পের
ইরানের ওপর চাপ আরও বাড়াতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ চালুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানে পণ্য প্রবেশ এবং দেশটি থেকে পণ্য বের হওয়ার সুযোগ মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।



