এখনো উদ্ধার হয়নি ৭০ জিম্মি: টেকনাফে মানব পাচার ও মাদকবিরোধী যৌথ অভিযান চলমান, আরো ৯ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে মানব পাচারকারী, মাদক কারবারি ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পঞ্চম দিনে গড়িয়েছে। তবে পাহাড়ি আস্তানায় জিম্মি ও নিখোঁজ থাকা প্রায় ৭০ জনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

