ভেনেজুয়েলার তেলক্ষেত্রে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ওএনজিসির
ভেনেজুয়েলার জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি)। দেশটির দীর্ঘদিন ধরে উৎপাদন সংকটে থাকা সান ক্রিস্টোবল তেলক্ষেত্রের উৎপাদন পুনরুদ্ধারে আগামী ১২ মাসে প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় সংস্থাটি।
