দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ
দীপাবলি (কালীপূজা) উপলক্ষে আজ সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য লোড-আনলোড এবং খালাস প্রক্রিয়া অব্যহত আছে।

