হতাশার একটি দিন শেষে চাপে বাংলাদেশ
তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির পরও সিলেট টেস্টে চাপে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে পাওয়া ৩০ রানের ঘাটতি পুষিয়ে নিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রানে।



