প্রথম বছরেই ৭০০ ডিলার, ইনোভারের পণ্যসম্ভারে ৪০০ পণ্য
যাত্রা শুরুর মাত্র এক বছরের মধ্যে দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক গড়ে তুলেছে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার। একই সময়ে বৈদ্যুতিক পণ্য, গৃহস্থালি সরঞ্জাম, পাম্প ও যন্ত্রপাতি—এই চার শ্রেণিতে ৪০০টির বেশি পণ্যের সমাহার তৈরি করেছে ব্র্যান্ডটি।


