আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ২১
আফ্রিকা থেকে ইউরোপের বিপজ্জনক আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। সেনেগালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে অভিবাসীবাহী ওই নৌকাডুবির ঘটনায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে।


