‘অনুপ্রবেশ’ আতঙ্কে ভোগা শুভেন্দুর দাবি, ‘সীমান্তে ওত পেতে রয়েছে বাংলাদেশিরা’
পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, আন্তর্জাতিক সীমান্তে ওত পেতে রয়েছে বাংলাদেশিরা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সামান্য অসতর্কতার সুযোগ নিতেই তারা এই অপেক্ষা করছে বলে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।


