মেক্সিকোর বিবাদ ভুলে সামনে তাকাচ্ছেন হ্যামিলটন-লেক্লের
মেক্সিকো গ্রাঁ প্রিতে সতীর্থ চার্লস লেক্লেরের সঙ্গে দ্বন্দ্বের অবসান হয়েছে বলে জানিয়েছেন লুইস হ্যামিলটন। ব্রাজিলের সাও পাওলো গ্রাঁ প্রির আগে ফেরারি দলের প্রধান ফ্রেডেরিক ভাস্যুরের উপস্থিতিতে দুজনের আলোচনা হয়েছে।



