সৈয়দপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে একটি প্লাইউড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দিনাজপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর ধলাগাছ এলাকায় আহমেদ প্লাইউড কারখানার সামনে এই অবরোধের সৃষ্টি করা হয়।



