যুক্তরাজ্যে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হলেন জনপ্রিয় তারকা রাসেল ব্র্যান্ড
যুক্তরাজ্যের একটি আদালত আলোচিত ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ এবং যৌন নিপীড়নের একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। বৃহস্পতিবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের জুরি বোর্ডের রায়ে ৫১ বছর বয়সী রাসেল ব্র্যান্ডকে এক দফায় ধর্ষণ এবং তিন দফায় যৌন নিপীড়নের দায়ে অপরাধী ঘোষণা করা হয়।


