ঘিওর হাট-বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট: জনগণের দুর্ভোগ চরমে
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর উপজেলার হাট ও বাজারের ফুটপাত এবং রাস্তা দখল করে দোকানপাট বসিয়ে কেনাবেচা করার অভিযোগ উঠেছে। হাটের নির্ধারিত জায়গায় ব্যবসায়ীদের সংকুলান না হওয়ায় রাস্তার ওপরে কিংবা পাশ ঘেঁষে দোকান বসানো হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।


