টানা ৭ হারের পরও সরাসরি বিশ্বকাপের বাছাইপর্বে ওমান
টানা সাত ম্যাচ হেরেও ছেলেদের ক্রিকেট বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে ওমান। এর ফলে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে বিশ্বকাপের সহ-আয়োজক নামিবিয়াকে এখন কোয়ালিফায়ার প্লে-অফের পথ পাড়ি দিতে হবে।



