নিউজ সংগ্রহ শেষে ফেরার পথে সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধর
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে অবরোধ করে মারধরে অভিযোগ উঠছে। আজ শনিবার বিকেলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।



