হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরগুনা জেলার আমতলীতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো ও দুই হাত বাঁধা অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



