পাবনায় সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি, থানায় জিডি
পাবনার বেড়ায় সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের বেড়া-সাঁথিয়া প্রতিনিধি আরিফ খানকে কুপিয়ে, জবাই ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি একাধিক মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।


