ভুয়া ভিডিও কলের ফাঁদে ফেলে ৪০ কোটি ডলার চুরি
ভুয়া ভিডিও কলের মাধ্যমে মানুষের পরিচয় চুরি করে ৪০ কোটি ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



