পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো ও সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে চালু হওয়া এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।


