ধর্মঘট-আন্দোলনে রণক্ষেত্র স্পেন
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে স্পেনের প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকা সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন লাখো মানুষ। দেশটির ৪০ লাখ শ্রমিকের বৃহত্তম ইউনিয়নগুলো ২০১২ সালের পর প্রথমবারের মতো স্পেনে ধর্মঘটের ডাক দেয়।



