একুশ দিনের লড়াই শেষ, মারা গেলেন গায়ক সাহেদ আলী
দীর্ঘ একুশ দিনের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নব্বইয়ের দশকের দর্শকপ্রিয় সংগীতশিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

