রিয়েল এস্টেট ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাব লিমিটেডের (বিআরইসি) নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের ১২৩ নম্বর রোডে এ কার্যালয় উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।

