বগুড়ায় ২৭০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এ প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। পাশাপাশি করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করতে শিগগিরই বগুড়া সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
