ইতিহাসের দ্বারপ্রান্তে মেসি, চ্যালেঞ্জ ছুড়লেন সুলিভান
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ মৌসুমের বর্ষসেরার লড়াইয়ে জমে উঠেছে এক প্রজন্মের অনন্য দ্বৈরথ। একদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা লিওনেল মেসি, যিনি টানা তৃতীয়বারের মতো এমএলএস এমভিপি (সবচেয়ে মূল্যবান খেলোয়াড়) তালিকায় জায়গা করে নিয়ে আছেন অনন্য এক হ্যাটট্রিকের হাতছানিতে দাঁড়িয়ে।


