কালিয়াকৈরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরাল পুলিশ
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বৃহস্পতিবার সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পোশাকশ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা।


