আহরার-ইয়াসিনের নৈপূণ্যে এনসিএল দ্বিতীয় একাদশের প্রথম শিরোপা ঢাকার
প্রথম দিনেই বল হাতে খুলনার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ইয়াসিন হোসেন। এরপর অধিনায়ক আহরার আমিনের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের সম্মিলিত দাপটে খুলনাকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দ্বিতীয় একাদশের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দ্বিতীয় একাদশ।
