সুপার পেট্রোকেমিক্যালের অনুমোদনহীন রিফাইনারি
সরকারের অনুমোদন ছাড়াই চট্টগ্রামের কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণ করেছে টিকে গ্রুপের প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। শুধু তাই নয়, রিফাইনারি স্থাপনের জন্য বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমোদন নেয়নি প্রতিষ্ঠানটি।


