এক বছর মাঠের বাইরে সাদ!
শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের আনন্দের মধ্যেই বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। গুরুতর চোটে চলতি সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। শুধু সাফ নয়, অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডিফেন্ডারকে।


