অভিষেকেই ৬ উইকেটে ৩৮ বছরের রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার পেসার
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার দিনটি সব ক্রিকেটারের কাছেই আজীবন স্মরণীয় হয়ে থাকে, কিন্তু কারও কারও অভিষেক রূপ নেয় ইতিহাসে। পার্থের গতিময় উইকেটে আজ শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ঠিক তেমনই এক অবিশ্বাস্য কীর্তি গড়ে বসলেন অস্ট্রেলিয়ার তরুণ ফাস্ট বোলার মাহলি বিয়ার্ডম্যান।



