নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই আত্মীয় গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বসুরহাট পৌরসভার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।



