পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালককে আটক করল পুলিশ
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করা একটি ট্রাককে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়েছে। পরে ওই চালককে সংকেত অমান্য ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


