নাশকতা ঠেকাতে ঢাকার মোড়ে মোড়ে পাহারা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু হয়েছে। গত কয়েক দিন ধরেই বাস ও ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক নেমে এসেছে।



