রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় নিহত ১
রাজধানীর উত্তরা আজমপুর মাজার রোডে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।



